Sunday, 22 February 2026
বাংলাদেশীদের জন্য ভিসা খুলে দিচ্ছে ভারত
বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হতে পারে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে তা আগামী এপ্রিল মাসে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর হতে পারে বলে জানানো হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন শেষ হলে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ও মেডিকেল ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রদান স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এর আগে গত বুধবার সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায় সাংবাদিকদের জানান, বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা পুরোপুরি সচল করার প্রক্রিয়া শুরু হয়েছে।সিলেট জেলা প্রেসক্লাবে
আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমানে কেবল মেডিকেল ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। তবে দ্রুতই পর্যটন ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, ভিসা পরিষেবা সহজ করতে ভারতীয় কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত তাদের ভিসা কার্যক্রম প্রায় বন্ধ করে দেয়। যদিও জরুরি চিকিৎসা সংক্রান্ত কিছু ভিসা চালু ছিল, তবু অনেক রোগী সময়মতো ভিসা না পাওয়ার অভিযোগ করেন।
পরবর্তীতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে বাংলাদেশও ভারতীয় নাগরিকদের জন্য ভিসা বিধিনিষেধ আরোপ করে।তবে রাজনৈতিক পটপরিবর্তন ও নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment